মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

দেশপ্রেম দেখানোই প্রিয়াঙ্কার বিরুদ্ধে পিটিশন পাকিস্তানে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫৪২ বার পঠিত
অনলাইন ডেস্কঃভারতীয় বিমানবাহিনীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের শুভেচ্ছা দূত পদ থেকে তাকে সরানোর দাবি উঠেছে পাকিস্তানে। এই মর্মে জাতিসংঘ ও ইউনিসেফের কাছে পিটিশন দায়ের হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন কয়েক হাজার পাকিস্তানি।

সপ্তাহখানেক আগে পুলওয়ামায় হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে ভারতীয় বিমানবাহিনী। তারা ৩০০ জঙ্গি নিহতের দাবি করলেও পাকিস্তানি সরকারের তরফে বলা হয়, ভারতীয় বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়েছে।

ওই সময় সোশ্যাল মিডিয়ায় বিমানবাহিনীকে অভিনন্দন জানান বলিউডের অনেকেই। যার মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা। টুইটারে লেখেন, “জয় হিন্দ। #ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।”

এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে। ২০১০ সাল থেকে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন প্রিয়াঙ্কা। যার আওতায় পৃথিবীর বিভিন্ন জায়গায় অবহেলিত শিশুদের নিয়ে সচেতনতা তৈরি, নারীর অধিকার সুনিশ্চিত করা, তাদের কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, পরিবেশ রক্ষা এবং লিঙ্গবৈষম্যের অবসান সংক্রান্ত সামাজিক বিষয় নিয়ে কাজ করতে হয় তাকে। বাংলাদেশেও এসেছিলেন নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে।

আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়েও প্রিয়াঙ্কা নিরপেক্ষ অবস্থান নেওয়ার বদলে, ভারতীয় সেনাদের গুণকীর্তন করায় রুষ্ট হয়েছেন পাকিস্তানের অনেকে। তাই ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব থেকে প্রিয়াঙ্কাকে সরানোর দাবি তুলে একটি ওয়েবসাইটে পিটিশন দায়ের করেন তারা।

ইতিমধ্যে ওই পিটিশনে কয়েক হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, “দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধলে মৃত্যু মিছিল শুরু হবে। এত দিন ধরে যা কিছু গড়া হয়েছিল, এক নিমিষে সব নিঃশেষ হয়ে যাবে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে নিরপেক্ষ অবস্থান নেওয়া উচিত ছিল প্রিয়াঙ্কার, শান্তির বার্তা দেওয়া উচিত ছিল। তা না করে ভারতীয় বিমানবাহিনীর গুণগান করেছেন উনি, যারা কিনা আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে এসেছিল। এর পর আর ওই পদে থাকা মানায় না প্রিয়াঙ্কার। অবিলম্বে তাকে সরানো হোক।”

তবে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া ও ইউনিসেফের কোনো মন্তব্য আসেনি। এ নায়িকার বাবা অশোক চোপড়া সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে ছিলেন। এর আগেও একাধিকবার সেনাবাহিনীর প্রশংসা করেন প্রিয়াঙ্কা।

সুত্রঃ দেশ রুপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com