শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট পুরাতন সড়কের চান্দপুর ও চন্ডিছড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মুহাদ্দিস খান (২২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) এবং চিকিৎসাধীন অবস্থায় কাজীর বাজারের জসিম মিয়া নামে একজন মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু একটি মোটরসাইকেলে করে চন্ডিছড়ার দিকে যাচ্ছিলেন। পথে চান্দপুর ও চন্ডিছড়ার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। গুরুতর আহত মুহাদ্দিস খান ও নয়ন মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
আহত অপর দুইজন হলেন—হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮) এবং হানিফ মিয়ার ছেলে সিহাব মিয়া (২৫)। তাদের মধ্যে জসিমকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিহাবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দুটি থানায় হেফাজতে ছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে, একই এলাকায় পৃথক এক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাহের মিয়ার ছেলে আকরাম হোসেন (২০) আহত হন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট পুরাতন সড়কের এ অংশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনাও বাড়ছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com