শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

আগুনের_আবাদ কবিঃ রফিকুল নাজিম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৮৮ বার পঠিত

(চকবাজারের চুড়িপট্টিতে আগুনে পোড়া মানুষগুলোর স্মরণে)
মোঃ রফিক নাজিমমোঃ রফিকুল নাজিম।ঃ সবে তো ফাল্গুন গেলো;এখনো চলে বসন্তের মৌতাত
পলাশের নিমন্ত্রণে জানালায় বাতাস এসে খুনসুঁটি করে
খোদার দরবারে গর্ভবতী মা শোকর গোজারে দিনরাত
আলোর আহ্বানে দেবশিশু পেটের পটে জলকেলি করে!

আতঙ্কিত মা দেখেন- পুরান ঢাকার পলেস্তা খসা দেয়াল
তেপ্পান্ন গলির এ শহরে বেড়ায় ঘুরে নোনতা ঘামের ঘ্রাণ,
শহুরে মানুষের হাকডাকে ব্যস্ত চকবাজারের চুড়িপট্টি
আহ্লাদি মা তীব্র ব্যথায়ও হাসেন- ছুঁয়ে প্রাণের বুকে প্রাণ।

আয়োজিত আগুনের কুন্ডে পুড়ে ছাই হয় কিছু আবেগ
কতকগুলো স্বাপ্নিক মগজে বুঁদবুঁদ উঠে আগুনের তাপে
বিছানায় সোহাগী রাত কাতরায়;বন্ধুদের জম্পেশ আড্ডায়
পোড়া দহন ছোবল তুলে নাচে;সভ্যতার সিঁড়িও ভয়ে কাঁপে!

চুড়িপট্টির গলিতে গড়াগড়ি খায় মায়ার চোখের জল
পুঁজিবাদী মস্তিষ্কে মুনাফার পারদ উর্ধ্বমুখী হাঁটে,
স্বার্থসিদ্ধির প্লেটে পরিবেশিত হয় আগুনে পোড়া মাংস
ভালোবাসার শেয়ারবাজারে মানবতার দর পতন ঘটে।

চুড়িপট্টির আগুনে প্রদর্শিত হয় নিমতলীর কয়লা মুখ
চোখে ভাসে লাশের সারি,প্রিয়জনের পাথরমূর্তি শোক!
অভ্যস্ত শরীরে পুড়ে আগুন,মনে নিত্য চাষবাস হয় বিষাদ,
নির্লিপ্ত দ্রোহী সত্ত্বায় চলে ‘মেনে ও মানিয়ে’ নেয়ার আবাদ!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com