শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিম্ন আদালতে বিচারাধীন সব ফৌজদারি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৯ বার পঠিত

ডেস্ক রেপোর্টঃ নিম্ন আদালতে বিচারাধীন সব ফৌজদারি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশনিজস্ব প্রতিবেদক : সারাদেশের দায়রা জজ আদালতগুলোতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি সব মামলা ৬ মাসের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সেই সঙ্গে এই মামলাগুলোর তালিকা আগামী ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফৌজদারি মামলার এক আসামির জামিন শুনানিকালে আদালত এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে নরসিংদী জেলায় একটি ডাকাতি হয়। ওই ডাকাতি মামলায় এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।

শুনানিকালে আদালতের মনে হয় যে, ওই ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘ দিনেও সাক্ষ্য দেয়নি। এ কারণে মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। বিচারিক আদালতে দীর্ঘদিন সাক্ষী উপস্থিত না হওয়ার মামলার দীর্ঘসূত্রিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

এরপর অপর এক আদেশে সব দায়রা জজ আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল এবং এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারক।

সুত্রঃ গনকন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com