সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

মাধবপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ৪ জুলাই শুক্রবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জগদীশপুর ইউনিয়নের জগদীপুর সাকিনস্থ মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩০ কেজি গাঁজাসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ হান্নান (৩৮) ও মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র মোঃ জামাল মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com