মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু

চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুল আলম মাহবুব উপজেলার মিরাশী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মন্নান মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, মেয়ে টি স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। সে শনিবার সকালে কোচিং করার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল।

পথে একটি মুদি দোকান অতিক্রম করার সময় মন্নান তার পিছু নেন। পেছনে হেঁটে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন এবং নির্জন খোলা জায়গায় যাওয়ার পর তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।

এ সময় ছাত্রীর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মন্নানকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এরপর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন সরকারসহ পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যান। দণ্ডবিধির ৫০৯ ধারার অপরাধ অমান্য করার প্রমাণ পাওয়ায় মন্নান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com