শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

সাবেক এমপি জাহির ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী চেয়ে দুদকের নোটিশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার পরিবারের ৬ জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়। তাঁরা হলেন-সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম। নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে। এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com