মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ওয়ানডেকে থেকে গেইলের বিদায়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১২ বার পঠিত

স্পোর্ট ডেস্কঃ দেখতে দেখতে ক্রিস গেইলের বয়স হয়ে গেছে ৩৯। বুড়িয়ে যাওয়া এমন সময়ের আগেই অনেকে বিদায় বলে দেন ক্রিকেটকে। ‘ব্যাটিং দানব’ হিসেবে খ্যাত ক্রিস গেইল এতদিন খেলাটা খেলে গেছেন দাপটের সঙ্গেই। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান মনে করছেন তার বিদায় বলবার সময় হয়ে গেছে! তাই আগামী বিশ্বকাপের পরই বিদায় বলবেন ওয়ানডে ক্রিকেটকে।

আগাম এমন খবর জানিয়ে গেইল বলেছেন, ‘আমি লাইন টেনে দেওয়ার অপেক্ষায় আছি। অথবা বলতে পারেন বন্ধন ছিন্ন করতে যাচ্ছি।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। বিদায়ী এই বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চাইছেন কিনা এমন প্রশ্নে গেইল জানালেন, ‘অবশ্যই, কেন নয়? কারণ আমি তরুণদের কাছে এটা পাওনা হয়ে রইলাম।’ এর ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘ওদের ট্রফিটা আমার জন্যই জেতা উচিত। তবে আমি সেক্ষেত্রে নিজে ভূমিকা রাখতে চাইবো।’

অনেক রেকর্ডের মালিক ক্যারিবীয় এই তারকা। সংক্ষিপ্ত ফরম্যাটে তার বারুদ ঠাসা ব্যাটিং যে কেউই উপভোগ করেন। ১৯৯৯ সালে অভিষেকের পর ২৮৪টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। তার সংগ্রহ ৯ হাজার ৭২৭ রান। ক্যারিবীয়দের মাঝে ব্রায়ান লারার পরেই এই সংগ্রহ তার। আছে ২৩টি ওয়ানডে সেঞ্চুরি।

এমনকি ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৫ রানের ইনিংসটি ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এত সব অর্জনের পর গেইল চাচ্ছেন এই বছরটাও যেন শেষ করতে পারেন উঁচুতে থেকে, ‘এটা বড় একটা বছর। আশা করবো বছরটা যেন উঁচুতে থেকেই শেষ করতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে বুধবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তিনি। জানালেন ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যেতে চান। এমনকি ২০২০ সালে ইংল্যান্ডের আয়োজিত ১০০ বলের টুর্নামেন্টেও খেলতে আগ্রহী, ‘আমার মনে হয় ইংল্যান্ডের আমাকে আমন্ত্রণ জানানো উচিত। তাহলে টুর্নামেন্ট ধামাকা করার চেষ্টা করবো এবং বলবো ধন্যবাদ, এবার না হয় তরুণ কাউকে ডাকো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com