শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

নবীগঞ্জের এনাতাবাদে সরকারী জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ৩০

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে সরকারী জমি দখল পাল্টা দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মহিলাসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার এনাতাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার এনাতাবাদ গ্রামের সরকারী পতিত জমি একই গ্রামের নজির মিয়ার দখলে থাকা জমিতে রবিবার দুপুরে একই গ্রামের আলী আহমদ তার দলবল নিয়ে দখল করতে যায়। এ সময় নজির মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালেকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে আশপাশের লোকজন ও নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন সাধারন মানুষ। হামলায় আহতরা হল, আলেকজান বিবি (৫০), জাকারিয়া (১০), শাহ আহমদ (২৯), রিনা বেগম (৪০), লিপিয়া বেগম (৩০), শাহাব উদ্দিন (২৭), বশির মিয়া (৪৫), রাফিয়া বেগম (৩৫), আছিয়া বেগম (৪০), সৈয়দুননেচ্ছা (৪০) ও দিলারা বেগম (৩০)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। দু’পক্ষের মধ্যেই আহত আছে। অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com