মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে নিখোজের ৪ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর নোয়াবাদ গ্রামে নিখোজের চার দিন পর রিমন দাস (৭) নামের এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টায় সুজাতপুর ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আল আমিন ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেরিবাধের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে গ্রামের সুধিল দাসের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সূত্র জানায়, রিমন গত মঙ্গলবার বিকাল বেলা খেলার জন্য বাড়ি থেকে বের হয়।  এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।  বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশও বিভিন্ন স্থানে রিমন কে সন্ধ্যান করতে থাকে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন রিমনের মৃতদেহ ডোবায় ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে পানিতে পড়ে রিমনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদেন্তর রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com