মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮৩ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ৫২’র ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি  আগামি ১৫ ফেব্রুয়ারি সারা দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে ‘ফাগুন হাওয়ায়’র পরিবেশক প্রতিষ্ঠান অভি কথাচিত্র।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।

ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও তিশা। আরও রয়েছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা,বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে  মুক্তির আগেই চলছে ‘ফাগুন হাওয়ায়’র জয়জয়কার। পোস্টার, টিজার ও ট্রেলারের পর ছবির প্রথম গানটিও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকদের কাছে।

ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান,ভালোবাসা দিবসকে ঘিরে ছবিটির মুক্তির আয়োজন হলেও ‘ফাগুন হাওয়ায়’র গল্প বায়ান্নর প্রেক্ষাপট ঘিরে। ছবিটিতে ৫২’র ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।’

ছবিটি নিয়ে এর মধ্যেই দর্শকদের রয়েছে ব্যাপক আগ্রহ। বর্তমানে দেশজুড়ে দর্শকদের মাঝে  ছবিটি নিয়ে প্রচারণায় ব্যস্ত ‘ফাগুন হাওয়ায়’ টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com