শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা ও ছেলের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা ও ছেলের মৃত্যু । তবে এলাকাবাসী বলছেন, মা শিশুকে প্রথমে বিষপান করায় পরে নিজে বিষপান করে। এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠামইনের বায়েরচর গ্রামে। মৃতরা হল, আইন উল্লার স্ত্রী তামান্না আক্তার (৩০) ও শিশু সাইফ উল্লা (৫)।জানা যায়, গতকাল শনিবার বিকালে মা ও শিশুকে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে আশপাশের লোকজন ছাড়া ঘনিষ্ঠ কেউ না আসায় সন্দেহের সৃষ্টি হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, শুনেছি স্বামীর সাথে ঝগড়া করে তামান্না নিজে এবং শিশুকে বিষপান করায়।এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ দুইটি সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com