মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

পাকিস্তানি নায়িকার বদলে কারিনা!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৭ বার পঠিত

বিনোদন ডেস্কঃ পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের স্থলে ‘হিন্দি মিডিয়াম টু’ সিনেমায় নাকি দেখা যাবে কারিনা কাপুর খানকে।  নায়কের ভূমিকায় থাকছেন ইরফান খানই।  বলিউডে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ‘হিন্দি মিডিয়াম’-এর জন্য ইরফান ও সাবা সমালোচকদের বাহবা পেয়েছেন। ইরফান ভালো অভিনেতা হিসেবে বিখ্যাত হলেও সাবার কাছে ছবিটি ছিল চ্যালেঞ্জ। তাতে তিনি উত্তীর্ণ হন। প্রথম কিস্তি বানিয়েছিলেন হোমি আদজানিয়া। প্রযোজনা করেছিলেন দীনেশ বিজন। দ্বিতীয় কিস্তি হোমি আদজানিয়া পরিচালনা করবেন কি না জানা যায়নি। তবে শোনা যাচ্ছে নির্মাতারা নতুন নায়িকা বেছে নিয়েছেন। তিনি হলেন কারিনা। যদিও এখনই চুক্তিতে স্বাক্ষর করেননি এ অভিনেত্রী। ‘হিন্দি মিডিয়াম’ নির্মিত হয় বাচ্চাদের স্কুলে ভর্তি নিয়ে। আজকাল সবাই ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করাতে চায়। ফলে হিন্দিসহ অন্য ভারতীয় ভাষাগুলো নাকি মার খায়। কিন্তু সত্যিই কি হিন্দি মিডিয়াম স্কুলে পড়ে কেউ জীবনে উন্নতি করতে পারে না? এই নিয়েই তৈরি হয়েছিল ছবিটি।

২০১৭ সালের ছবিটি বক্স অফিসেও সফল হয়। বলা হয়ে থাকে, সেই বছরের অন্যতম সেরা ছবি। এর জন্য ইরফান খান ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন। বেশ আগেই শোনা যায়, ‘হিন্দি মিডিয়াম টু’ নির্মিত হবে। কিন্তু ইরফানের অসুস্থতার কারণে সিনেমাটি পিছিয়ে যায়। মাঝে অবশ্য শোনা যায়, সিক্যুয়েলে অভিনয় করবেন শাহরুখ খান ও কাজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com