সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

আজমিরীগঞ্জে আগুনে পুড়ল ৪টি বসতঘর ও ৫টি ইজিবাইক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :- আজমিরীগঞ্জে টমটম ইজিবাইক গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর ও ৫টি টমটম ইজিবাইক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের আবু ছালেকর বাড়িতে
ছোট একটি টমটম ইজিবাইকের গ্যারেজ রয়েছে। সেখানে গ্রামের বেশ কয়েকটি টমটম ইজিবাইক চার্জ দেয়া হয়।
গতকাল বুধবার রাতে হঠাৎ করেই গ্যারেজে আগুন দেখা দেয়। মূহূর্তেই আগুন পাশ^বর্তী চারটি বসতঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে আবু ছালেক মিয়া, রেজাউল মিয়া, আবু কালাম, ফরুক মিয়ার ঘর পুড়ে গেছে। এছাড়া গ্যারেজে থাকা ৫টি টমটম ইজিবাইকও পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, আগুনে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com