মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

হবিগঞ্জ শহরে বেড়েই চলেছে টমটম , যানজট নিরসনে নেই প্রতিকার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পঠিত

জুয়েল চৌধুরী :- হবিগঞ্জ শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যত্রতত্র টমটম। ফলে শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারছেন না। এমনকি রোগীরাও এসব টমটমের যানজটের কারণে হাসপাতালে না পৌঁছায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। পৌরসভার তালিকা অনুযায়ী হবিগঞ্জ শহরে দ্বিগুন টমটম চলাচল করছে। টমটমের কারণে কোনো গাড়ি মোটর সাইকেল চালানো সম্ভব হচ্ছে না। দুই পাশে সারি সারি করে চলাচল করছে। দেখে বুঝা যায় এ যেনো তারা রাস্তার রাজা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পদক্ষেপ নিচ্ছেন না। আর যাও দুই একটা পদক্ষেপ নেয়া হয় এবং আটক করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালীদের চাপে এসব টমটম ছেড়ে দিতে হয়। তাছাড়া অদক্ষ আর শিশু চালকদের কারণে দূর্ঘটনা ঘটছে। আবার অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে সদর হাসপাতালের প্রবেশ মুখে ও থানার পূর্ব পাশে টমটম পার্কিং করে ঘণ্টার পর ঘণ্টা যাত্রী উঠাতে ও নামাতে দেখা যায়। ফলে রোগীসহ বিভিন্ন লোকদের চলাচলের ব্যাঘাত ঘটে। তবে সদর থানা পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com