বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বাহুবলে লুণ্ঠিত অর্থ উদ্ধারসহ ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৫ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ : বাহুব ডাকাতির ঘটনার এক সপ্তাহের মাথায় লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যে রাতে ওসি মাসুক আলী ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ মোঃ মোবাশ্বিরের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুদাহরপুর গ্রামের মৃত বাজিদ উল্লার পুত্র ইয়ার হোসেন (২৬) ও ডুবাঐ গ্রামের শহিদ মিয়ার পুত্র আঃ ওয়াহিদ রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ডাকাতির সাথে সরাসরি জড়িত উপজেলার উত্তর স্নানঘাট গ্রামের মৃত মহরম আলীর পুত্র রশিদ মিয়া (৩২) ও দক্ষিণ স্নানঘাট গ্রামের আফসর উদ্দিনের পুত্র বশির মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত রশিদ মিয়ার কাছ থেকে লুণ্ঠিত ১২ হাজার ৫শ ও বশির মিয়ার কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ০৬ ফেব্র“য়ারি রাতে উপজেলার রাজসুরতস্থ ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ভৈরব বাজার থেকে মাছ বিক্রি করে ফেরত আসা ব্যবসায়ীদের পিকআপ ভ্যান আটক করে তাদের সাথে থাকা নগদ দেড় লক্ষ টাকা লুটে নেয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার আটঘর গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র এখলাছ মিয়া ও মৃত আব্দুল জব্বারের পুত্র আতাউর রহমান গুরুত্বর আহত হয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ঘটনার পর থেকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামেন। প্রথমে তিনি ডাকাতির স্বীকার হওয়া এখলাছ মিয়ার কাছ থেকে ঘটনার প্রাথমিক ধারণা নিয়ে তাদের পরিবহনকারী পিকআপ ভ্যান চালক ইয়ার হোসেন ও হেলপার আব্দুল ওয়াহিদ রুবেলকে গ্রেফতার করেন। পরে তাদের দুজনের স্বীকারোক্তিতে ঘটনার সাথে জড়িত দুই মূল হোতা রশিদ ও বশিরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আমি ডাকাতির ঘটনা জানার পর থেকেই বিষয়টি মূল রহস্য উদঘাটন করতে তৎপর হয়ে পরি। কিভাবে চাঞ্ছল্যকর এ ডাকাতির ঘটনাটি ঘটল তা উদঘাটনে আমিসহ ২/৩ জন অফিসার মাঠে নেমে পরি এবং দ্রুত সময়ের মধ্যে ডাকাতির সাথে জড়িতদের আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হই। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বশির ও রশিদের বিরুদ্ধে বাহুবল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com