বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

মাধবপুরে গরু রাখার ঘর থেকে ২৮ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ মুর্তি উদ্ধার। বাড়ির মালিক আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬০৮ বার পঠিত

আবুল হাসান মাধবপুর:- হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫)কে আটক করা হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর)পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে রোববার রাত সাড়ে ১১ দিকে অভিযান চালায়। অরুণ সরকারের বসত ঘরের একপাশে গরু রাখার ঘরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্বার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। এসময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকার(৫২) কে আটক করা হয়। পুলিশের ধারনা, অরুণ সরকার মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মূল্যবান মুর্তিটি অরুনের হেফাজত থেকে উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com