সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করলো এন্টি টেররিজম ইউনিট

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৩৮ বার পঠিত

আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করলো এন্টি টেররিজম ইউনিট

নুর উদ্দিন সুমন :  আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে এন্টি টেররিজম ইউনিট।৮ মার্চ ২০২২  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  বুধবার দুপুরে এন্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। কেক কাটার মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে সকলে নারীদের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন বক্তারা ।

এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি সালমা ডলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের  প্রধান অ্যাডিশনাল আইজিপি মো: কামরুল আহসান। তিনি বলেন, বাংলাদেশের নারীরা আজ পুলিশ, সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা  আগামীতে আরও বেগবান হবে।এজন্য তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এন্টি টেররিজম ইউনিটের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com