বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ১৪ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪০৮ বার পঠিত

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন না করা এবং মাস্ক পরিধান না করায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও পরিদর্শন করেন মো. মিনহাজুল ইসলাম। শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com