মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

বিপিএল ফাইনাল দেখতে ঢাকায় আইসিসি চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বর্তমান আইসিসি চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড বিমান) ঢাকায় এসেছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগিরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

গুঞ্জন, নেপথ্যে আইপিএল আয়োজন! বাংলাদেশের তিন ভেন্যুতে মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টটির কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত করা যায় কি না-খতিয়ে দেখবেন অতিথিরা। এছাড়া দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে।

সুত্র: যুগান্তর:

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com