মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

বাংলা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৯৯২ বার পঠিত
ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল। মঙ্গলবার থেকে তিনি বাংলা টিভিতে অফিস করা শুরু করেছেন।

এর আগে তিনি যমুনা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাগো নিউজকে বলেন, আজ (মঙ্গলবার) থেকেই অফিস শুরু করেছি। বাংলা টিভি লন্ডনে প্রায় ১৮ বছর ধরে চলছে। দেশে নতুন করে সম্প্রচার শুরু করেছে। আমরা সংবাদ এবং বিনোদন দুটি ক্ষেত্রেই ভিন্ন মাত্রা যোগ করতে চাই। আমাদের একটি ভিশন আছে। এজন্য সবার সহযোগিতা চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করা জাকারিয়া কাজল যমুনা টেলিভিশন ছাড়াও দৈনিক ইনকিলাব ও বিডিনিউজে কাজ করেন।

উল্লেখ্য, লন্ডনের পর চলতি বছরের মে মাস থেকে দেশে সম্প্রচার শুরু হয়েছে বাংলা টিভির। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com