সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

সাংবাদিকের সাথে বেপজার ইন্সপেক্টরের অশোভন আচরণের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫৪৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় সিদ্ধিরগঞ্জের আদমজী-চিটাগং রোড অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করে শ্রমিকরা ।

এই সংবাদ সংগ্রহ করতে গেলে এস এস অনলাইন টিভি চ্যানেলের সাংবাদিক আয়েশা জান্নাতকে বাধা দেয় এবং তার হাত থেকে মুঠো ফোন ছিনিয়ে নেয় এবং চ্যানেলের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বেপজার সোশ্যাল কাম ইন্সপেক্টর শেখ ইশতিয়াক আহমেদ লিটু।

ইন্সপেক্টর শেখ ইশতিয়াক আহমেদ লিটু আদমজী ইপিজেডের গেটের সামনে থেকে জোর পূর্বক সাংবাদিক আয়েশা জান্নাতের হাত ধরে টেনে আদমজী ইপিজেডের ভিতরে বেপজার অফিসের সামনে নিয়ে যায়। তার হাত ছাড়ানোর চেষ্টা করলে শেখ ইশতিয়াক আহমেদ লিটু সাংবাদিক আয়েশা জান্নাতের সাথে অশোভন আচরণ করে ।

সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও আন্দোলন থামাতে ব্যর্থ হন।

এ ঘটনা আন্দোলনরত শ্রমিকরা সড়কের বিভিন্ন পয়েন্টে অগ্নি সংযোগসহ যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে করে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ লাঠি চার্জ, জলকামান ও ছয় রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়। দুপর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com