বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বাহুবলে কলেজ ছাত্রকে দাওয়াত করে কুটির সাথে বেধেঁ মধ্যযোগীয় কায়দায় নির্যাতন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ বার পঠিত

হবিগঞ্জ জেলার বাহুবলে তরুণীর আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন ফয়সল (২২) নামে এক কলেজশিক্ষার্থী। তিনি কোরআনে হাফেজ বলে জানা গেছে।

শনিবার রাতে দ্বিমুড়া এলাকায় প্রেমিকার পরিবারের লোকজন তার হাত ও পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

আহত ফয়সল চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের আহসান উল্লার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি কোরআনে হাফেজও।

ফয়সলের পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সলের সঙ্গে বাহুবলের মিরপুর ইউনিয়নের দ্বিমুড়া এলাকার এক প্রবাসীর কন্যা একই কলেজে পড়ে। কলেজে আসা যাওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্ক মেয়েটি তার মাকে জানায় এবং ফয়সলকে পরিচয় করিয়ে দেয়। একপর্যায়ে মেয়েটির পরামর্শে মা ফয়সলকে নিমন্ত্রণ জানায়।

ফয়সল দেখা করতে গেলে মেয়েটির পরিবারের লোকজন তাকে হাত ও পা খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে তারা তাকে ডাকাত বলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ এসে মুচলেকায় পরিবারের জিম্মায় দেন। পরে ফয়সলের মা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ভিডিও ক্লিপে দেখা যায়, নির্যাতনের শিকার ফয়সলের মাথার পাগড়ি দিয়ে খুঁটির সঙ্গে হাত ও পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করে প্রেমিকার পরিবারের লোকজন।

ফয়সলের মা বলেন, মারপিটের সময় আমার ছেলের বুকে প্রচণ্ড আঘাত পায় এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, শুনেছি প্রেমঘটিত বিষয়। নির্যাতনের কোনো অভিযোগ পাইনি। পুলিশ গিয়ে ছেলেকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com