শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনিশ্চিত হয়ে পড়েছে তাসকিনের নিউজিল্যান্ড সফর

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বিপিএলে সর্বোচ্চ ২২ উইকেটের রেকর্ড স্পর্শ করে টগবগিয়ে ফুটছিলেন তাসকিন আহমেদ। কিন্তু শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোড়ালির যে ইনজুরিতে পড়েছেন তাতে নিউজিল্যান্ডে তার ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। ওয়ানডের পর অনুষ্ঠেয় তিন ম্যাচের টেস্ট সিরিজও মিস করতে পারেন এই তরুণ ফাস্ট বোলার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গতকাল বলেছেন, তাসকিনের নিউজিল্যান্ডে যাওয়ার সম্ভাবনা খুব কম। আর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী জানিয়েছেন, ওয়ানডে সিরিজ মিস করবেন তাসকিন। এমআরআই রিপোর্ট পেলে জানতে পারবেন ঠিক কয় সপ্তাহ লাগবে তার মাঠে ফিরতে। অন্তত এক মাসের জন্য তাসকিন যে বাইরে ছিটকে পড়লেন তা এক প্রকার নিশ্চিত। নিউজিল্যান্ডে তিন ওয়ানডে সিরিজের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি শুরু ৩ টেস্ট সিরিজের প্রথমটি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে তাসকিন ২০১৭ সালের শেষ দিক থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। ২৩ জানুয়ারি ঘোষিত নিউজিল্যান্ডগামী ওয়ানডে ও টেস্ট সিরিজের দলে ফিরেছেন। সিলেট সিক্সার্সের হয়ে দারুণ টুর্নামেন্ট কাটানো তাসকিন শুক্রবার ফিল্ডিং করতে গিয়ে বাঁ গোড়ালির ইনজুরিতে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com