শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজিবের সঙ্গে ‘প্রেম’, মুখ খুললেন মেহজাবিন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৮ বার পঠিত

বিনোদন ডেস্ক:নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রেম নিয়ে গুঞ্জনের ডালপালা মেলছে।বলা হচ্ছে তারা বিয়েটাও সেরে ফেলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে এমন লেখালেখি হচ্ছে।কোনো কোনো গণমাধ্যমে এ নিয়ে মুখোরোচক সংবাদও করা হয়েছে।যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এতদিন কিছুই বলেননি রাজিব কিংবা মেহজাবিন।এবার মেহজাবিন সেই ছবির রহস্য ও রাজিবের সঙ্গে কথিত প্রেম নিয়ে মুখ খুললেন।

মেহজাবিন চৌধুরী জানান, যেসব ছবি নিয়ে তার প্রেম ও বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে তার হাসিই পাচ্ছে। কারণ হাতে মেহেদি দেয়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ভালো থেকো তুমিও’ নাটকের একটি দৃশ্যের ছবি।

এই সুদর্শনী জানান, সবাই মোনাজাত ধরার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি তার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ভাতিজার প্রথম জন্মদিনে বাসায় মিলাদের আয়োজন করা হয়েছিল বলে জানান মেহজাবিন। সেই মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত করা হয়েছিল।

বিয়ে নিয়ে মেহজাবিন বলেন, চার-পাঁচ বছরের আগে মনে হয় না এমন খবর দিতে পারবো। তবে বিয়ে সবাইকে জানিয়েই করবেন বলে জানান প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com