রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

শায়েস্তাগঞ্জে কোন মাদক থাকবে না ওসি মোজাম্মেল : গাজাঁসহ আটক ১ অভিযান অব্যাহত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬৩৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: শায়েস্তাগঞ্জে পৌর শহরের পর এবার গ্রামগঞ্জে ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছে। চলমান অভিযানে দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার মাহমুদ তোরণ ও এসআই বিধানসহ একদল পুলিশ কলিম নগর চরহামুয়া অভিযান চালিয়ে ৩কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী শাহজাহান মিয়াকে আটক করা হয়। আটক শাহজাহান মিয়া ওরফে সাজন চরহামুয়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে আলী আহমদের পুত্র। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন জানান, শাহজাহানসহ একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী গাজাঁ ক্রয়বিক্রয় করছিল । এমন একটি গোপন সংবাদদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় । এ সময় তার কাছ থেকে ৩কেজিগাজাসহ তাকে আটক করা হয়। ইতিপুর্বে শাহজাহানের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে এবং এ ঘটনায় আটক শাহজাহান মিয়ার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় ৭ নং মাদক মামলা দায়ের করা হয়েছে। ওসি,মোজাম্মেল হোসেন জানান, শায়েস্তাগঞ্জে কোন মাদক থাকবে না। যতদিন পর্যন্ত শায়েস্তাগঞ্জ মাদক মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। শায়েস্তাগঞ্জকে মাদক মুক্ত রাখতে তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com