মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত মুসলিম তরুণীকে রক্ত দিলেন ইউএনও সত্যজিত রায় দাশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ করোনা ভাইরাসের অধিক সংক্রমণের সময়ে ঝুঁকি নিয়ে মুমূর্ষ ক্যান্সার আক্রান্ত মুসলিম তরুণীকে রক্ত দিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।(২৬ জুলাই ) জবা নামের ক্যান্সারে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে রক্ত দেন তিনি। জানা যায়, চুনারুঘাটে পৌর এলাকার আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা ও শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী জবা আক্তার চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে রক্তশূন্যতায় ভুগছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুনারুঘাটের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমেদ বাহার মানবিক সাহায্যের আবেদন করনে। আবেদনের বিষয়টি ইউএনওর নজরে আসে প্রথমে তিনি জবাকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এর পর তিনি জবাকে সরকারি বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘরের জন্য টিন ও নগদ অর্থের ব্যবস্থা করেন। সর্বশেষ তিনি স্থানীয় এক স্বাস্থ্য বিষয়ক এর উদ্যোগে জবাকে শ্রেষ্ঠ উপহার নিজের রক্ত দান করেন মানবিক(ইউএনও) সত্যজিত রায় দাশ। তিনি জানান সাধারণত বোনমেরু রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাত করেই কমে যায়। দুই তিন দিন পর পর রক্ত দিতে হয়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে। জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com