বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

চুনারুঘাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইকরা উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার এর আয়োজনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করা হয় এবং এর মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারটি পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট চেঞ্জ মেকার মোঃ খালিদ হাসান। তিনি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা-সহ আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সেমিনারে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিদ্যালয়ে একটি বাগান স্থাপনের পরিকল্পনা নেওয়া হয় এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশবান্ধব নানা উদ্যোগ নেওয়ার ব্যাপারে মতামত দেওয়া হয়।

উক্ত সেমিনার শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদেরকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com