বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

স্বামীকে কুপিয়ে হত্যা ঘাতক স্ত্রী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯১ বার পঠিত

বাছিত খান,মৌলভীবাজারঃমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে স্বামীকে কুপিয়ে হত্যাকারী পলাতক ঘাতক স্ত্রী রিমা বেগম ওরফে রেজনকে (৩৮)কে আটক করেছে পুলিশ। গত ২৯ জানুয়ারি রাত ১০টায় ঘাতক স্ত্রী কে আটক করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা জানান, হত্যাকান্ডের কথা শিকার করায় ৩০ জানুয়ারি বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এসআই সানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুকিত মিয়ার বাড়ি থেকে ঘাতক রিমা ওরফে রেজনকে আটক করেন। এ ঘটনায় নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রিমা বেগম ওরফে রেজনকে আসামী করে হত্যা মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পরদিন সোমবার সকালে রিমা বেগম ওরফে রেজনের চাচাতো ভাই জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আসামী রিমা ওরফে রেজন আত্মগোপনে ছিলেন। পুলিশের সাঁড়াশি অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত ১০টার দিকে স্বামী মুসলিম উদ্দিনকে (৪০) দা দিয়ে কূপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তার স্ত্রী রিমা বেগম ওরফে রেজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মুসলিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com