বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

টি-টোয়েন্টিতে তামিমের ৫০০০

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত
বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবালের ৫০০০ রান হয়ে গেল টি-টোয়েন্টিতে। বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি ছুঁলেন এ বাঁহাতি। ৪৯৭৫ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম। আর খালেদ আহমেদকে ড্রাইভ করে চার মেরে পূর্ণ করেছেন ৫০০০ রান। ৪৭তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান হলো তার। বিপিএলে কুমিল্লার আগে তামিম খেলেছেন চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস ও দুরন্ত রাজশাহীর হয়ে। জাতীয় দলের পর তামিমের সবচেয়ে বেশি রান চিটাগংয়ের হয়ে, ২২ ম্যাচে করেছেন ৭৭৪ রান। বিপিএল ছাড়াও তামিম খেলেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ার ও এসেক্সের হয়ে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুউকসে, পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। এ পর্যন্ত এই বাঁহাতির রান ১২১৯২। টি-টোয়েন্টিতে তামিমের পর বাংলাদেশিদের মধ্যে বেশি রান সাকিব আল হাসানের, ৪৬৬৭।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com