বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

চুনারুঘাটে ১মাসে ২০লক্ষ ৪৭ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার গ্রেফতার ৩১

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৮১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : পুলিশের তৎপরতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিভিন্ন অঞ্চল থেকে গত একমাসে অন্তত ২০ লক্ষ ৪৭হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩১জনকে আটক করে তাদের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার তালিকায় রয়েছে গাঁজা ১৭২.৪কেজি, ইয়াবা ৬৩০ পিস, ভারতীয় মদ, ৮ বোতল উদ্ধার করা হয়। থানা সুত্রে জানাগেছে চলতি মাসের ১ তারিখ পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০লক্ষ ৪৭ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার এবং ৩১জনকে গ্রেফতার করা হয়। ওসি শেখ নাজমুল হক বলেন, ভারতের সঙ্গে এ উপজেলার সীমান্ত ঘেষা ফলে এখানে মাদকের আগ্রাসনও বেশি। উপজেলায় ডাকাতিসহ ছোটখাটো ঘটনা অনেক কমে গেছে, মাদকও তুলনা অনুযায়ী কমেছে। উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগীতা পেলে এবং এইগতি ঠিক থাকলে মাদকও শূন্যের কোটায় নামিয়ে আনব। মাদক শুধু পুলিশ রক্ষা করবে না জনগণকেও রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর। মাদকরোধে অভিযান চলছে, চলবে। ওসি আরও বলেন, প্রতিজ্ঞা একটাই, হয় মাদক ব্যবসায়ী থাকবে নতুবা আমি থাকব। মাদকের বিষয়ে আমার কোন ছাড় নেই। সার্বিকভাবে আমরা চুনারুঘাটকে রক্ষা করব, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com