সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

শ্রীমঙ্গলে একই ঘরে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫১৭ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের মধ্যে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই নারী আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
নিহত নারীর ছেলে মো. ওয়াহিদ মিয়া জানান, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমার খালা আমাকে ফোন করে এ ঘটনা জানালে আমি দৌড়ে এসে দেখি আমার মা ও বোনকে খুন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ধারনা করছেন মেয়ের জামাই এ কর্মকান্ড ঘটাতে পারে। এলাকার কারও সাথে তাদের কোন বিরোধ ছিলো না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম বার), শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, তদন্ত ওসি সোহেল রানাসহ পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com