সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

এবার কর্মকর্তা-কর্মচারীদের অনুদানের চেক যাবে ডাকযোগে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫৩৫ বার পঠিত

বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও দুর্ঘটনায় আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনুদানের চেক এবার ডাকযোগে (জিইপি সার্ভিস) পাঠাবে সরকার। চলমান করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুদানের এই চেক গ্রহণ করতেন। গতকাল বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জেলা পর্যায়ের অনুদানের আবেদনও বাহকের মাধ্যমে না পাঠিয়ে তা ডাকযোগে পাঠাতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩’ অনুযায়ী ইতোপূর্বে জেলাপর্যায়ের আর্থিক অনুদানের চেক সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে পাঠানোর নিয়ম প্রচলিত ছিল।
বলা হয় এই মুহূর্তে বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে সচিবালয়ে বহিরাগতদের প্রবেশ, মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজগুলো ঝুঁকিপূর্ণ বিধায় জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণযোগ্য চেকগুলো বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে (জিইপি সার্ভিস) সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জেলা পর্যায়ের বিবেচনাযোগ্য অনুদান সংক্রান্ত আবেদন বাহক মারফত না পাঠিয়ে সরাসরি কল্যাণ শাখায় বাংলাদেশ ডাক বিভাগের (জিইপি সার্ভিস) মাধ্যমে পাঠানো সমীচীন হবে। এ অবস্থায় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩’ অনুযায়ী অনুদান প্রদানের চেক বাংলাদেশ ডাক বিভাগের (জিইপি সার্ভিস) মাধ্যমে পাঠানো হবে বিধায় গ্রহণের জন্য প্রতিনিধি না পাঠানোর অনুরোধ করা হলো। জেলা পর্যায়ের বিবেচনাযোগ্য অনুদানের আবেদন বাহকের মাধ্যমে না পাঠিয়ে তা সরাসরি কল্যাণ শাখায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর জন্য ডিসিদের অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com