সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

সাকিব আল হাসানের অর্থায়নে হবিগঞ্জে ৪শ পরিবার পেল খাদ্য সামগ্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৭৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন ।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অর্থায়নে, নিজ এলাকা হবিগঞ্জে ৪শত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সাবেক পেস বোলার নাজমুল হোসেন। সাবেক এই ক্রিকেটার জানান, নিজ এলাকার অসহায় মানুষের কথা জানাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব।

নাজমুল হোসেন জানান, তিনি একাই তার এলাকার অসহায় মানুষের সাহায্য করে আসছেন। কিন্তু এলাকায় অসহায় মানুষের সংখ্যা বেশি হওয়ায় সাকিবের দ্বারস্থ হন তিনি। আমি সাকিবকে বললাম যে, এখানে অনেক দরিদ্র মানুষ আছে। সাকিব বললো ভাই কোনো চিন্তা নেই আমি এখনই সাহায্য পাঠাচ্ছি। সাকিবের সেই টাকা দিয়ে প্রায় ৪শতাধিক পরিবারকে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দেয়া হয়েছে। সাকিব বলেছে পরবর্তীতে আরো বেশি দেয়ার চেষ্টা করবে।

নাজমুল আরো জানান, সাকিব প্রতিদিনই কারো না কারো পাশে দাঁড়াচ্ছে। নাজমুল এও জানান যে, সাকিব প্রচারণা চান না! ও বললো ভাই এসব করলে কী মানুষের সামনে এসে বলা লাগবে? সাকিবের কথা শুনে আমি নিজেও অবাক হয়ে গেছি। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নাজমুল হোসেনের পত্নী জেলা মহিলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। এনি চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com