মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

করোনায় বিপন্ন মানুষের পাশে শারজাহ আওয়ামী লীগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৫০৭ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আমিরাত প্রতিনিধি।। সংযুক্ত আরব আমিরাতে মহামারি করোনা দুর্যোগ মুহুর্তে বাংলাদেশের সূর্য সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে,করোনাভাইরাসের বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাত শারজাহ প্রশাসনের লকডাউন ও সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া,পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল। করোনা প্রতিরোধে( ১১০ ) জন বিপদগ্রস্ত মানুষ এর মাঝে ভালোবাসার উপহার’ সামগ্রী তুলে দেন তিনি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত (১৭ মে ) সংযুক্ত আরব আমিরাত দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলামের উপস্থিতিতে ভালোবাসার উপহার বিতরণ করা হয়।দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম এর বক্তব্যে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মীদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। রমজান শুরুর আগে থেকেই আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া মানুষ দের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া আমিরাতের বিভিন্ন শহরের কর্মীদের মাধ্যমে ভালোবাসার উপহার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও আমরা সেহেরী ও ইফতার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।ভালোবাসার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল হক, প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল সহ আরও অনেকেই। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, পেয়াজ, আলু, তৈল, চিনি, লবন, লাচ্চা সেমাই ও ১ পিচ মাস্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com