শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

করোনার মধ্যে বাংলাদেশী প্রবাসীরাদের দারুন সুখবর দিলো আরব আমিরাত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ভিসা আইনে দেশটিতে কর্মরত প্রবাসীরা এখন থেকে ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন,উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এর মধ্যে অন্যতম ছিল সংযুক্ত আরব আমিরাত। ২০০৮ সালে বাংলাদেশ থেকে চার লাখ ২০ হাজার কর্মী নিয়েছিল আমিরাত। পরের বছরগুলোতে বার্ষিক দুই লাখের বেশি করে বাংলাদেশি কর্মী দেশটিতে যান। ২০১২ সালে দুই লাখ ১৫ হাজার কর্মী আমিরাত যান। কিন্তু ২০১২ সালের ১২ আগস্ট নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটি। এরপর থেকে আট বছর কেটে গেলেও দেশটিতে নতুন করে শ্রমিক নেওয়া বন্ধ ছিল।এখন থেকে এক কম্পানী থেকে অন্য কম্পানীতে ভিসা পরিবর্তনের সুযোগ করে দিয়েছে আমিরাত সরকার একই সাথে যারা ভিজিট ভিসায় এসে বর্তমানে আমিরাতে অবস্থান করেছেন তারাও এখন থেকে যে কোনো কম্পানীতে কাজের ভিসা লাগাতে পারবেন,গতকাল বুধবার আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এমন পরিস্থিতিতে দেশে না ফিরে আমিরাতেই অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট আমিরাতে অবস্থান রত বাংলাদেশীরা অনেকেই তাদের চাহিদা অনুযায়ী যেকোনো কম্পানীতে ভিসা পরিবর্তন করতে পারছেন এবং যারা ভিজিট ভিসায় এসেছেন তাঁরাও কর্মীর ভিসা লাগাতে পারছেন এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ এনে দিয়েছে আমিরাত সরকার তবে বিজ্ঞপ্তিতে আরো বলাহয় অনেকেই দেশে ফিরে যেতে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করছেন তারা আশ্বাস দিয়েছেন অতি দ্রুতই ফ্লাইট চালু করার চেষ্টা করছেন,বাংলাদেশের প্রবাসীদের কে এই মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ ও দিয়েছেন, নতুন করে বাংলাদেশ থেকে কোনো কর্মী নেবে না আমিরাত সরকার, করোনা ভাইরাস এর সার্বিক পরিস্থিতি পিরে আসলে নতুন করে কর্মী নেয়ার আশা ব্যক্ত করেছেন তারা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com