শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আরব আমিরাত বিএনপির উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫০২ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া ৫০০ শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপি ও দুবাই বিএনপির যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার (১৩ মে) দুপুরে আরব আমিরাত এর বিভিন্ন সহরে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছিলাম তালুকদার, দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী। তারা করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী দলের বিভিন্ন সহর ভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেন। বিভিন্ন ইউনিটের দলীয় নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব মেনে উপহার সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দেন। উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির প্রথম সভাপতি নুরুল আলম, সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, সহ সভাপতি তোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু,ইউ ,ইউ এ ই বিএনপির সদস্য বেলাল আহমে, মহিলা সম্পাদিকা সপ্না মনি,শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, দুবাই বিএনপির সহসভাপতি ইমন শফিক ইমু,সহ সভাপতি সহাদত হুসেন, দুবাই বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল লতিফ, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, শারজাহ যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, শারজাহ যুবদলের সহ সভাপতি এম এ রউফ,প্রমুখ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী বলেন, “দলের সিদ্ধান্ত মোতাবেক করোনায় কর্মহীন শ্রমিক, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com