শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ফ্লাইট বন্ধ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকা প্রবাসী বাংলাদেশীদের লাশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৪৬০ বার পঠিত

হাজী আব্দুল বাছিত সংযুক্ত আরব আমিরাত. লক্ষ লক্ষ বাংলাদেশীদের কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে। সে হিসেবে আরব আমরিাতের বাংলাদেশী প্রবাসীরা আছে বিভিন্ন ধরনের নানা সমস্যায়৷ বর্তমানে নোবেল করোনা ভাইরাস কালিন সময়ে প্রচন্ড সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছেন দেশটিতে অবস্তানরত প্রবাসী বাংলাদেশীরা। করোনার ভয়াবহ আক্রমণ এর ভয়ে হাজার হাজার বাংলাদেশী মানবেতর জীবনযাপন করছেন। এমনকি খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের মাঝে।আমিরাতে অবস্তানরত বাংলাদেশী কএকটি মানবিক সংগঠন এসময়ে দুস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণও করেছেন।এবং তারা তা অব্যাহত রেখেছেন।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের দূতাবাসগুলো সরকারের নির্দেশনায় ত্রাণবিতরণসহ সাধ্যমত সকল কার্যক্রম পরিচালনা করছেন, খোঁজ-খবর নিচ্ছেন প্রতিনিয়ত প্রবাসী বাংলাদেশীদের।
এই ভয়াবহ পরিস্থিতিতে মৃত মানুষের লাশ সমাধি করা নিয়ে সংকটের মাঝে আটকে আছে আমিরাতে প্রায় শত বাংলাদেশীর লাশ। বিভিন্ন রোগে মৃত্যুররণ করা আমিরাতে বাংলাদেশী প্রবাসি মানুষের এই লাশগুলো মর্গেই পড়ে আছে। করোনার কারনে ফ্লাইট বন্ধ থাকায় আরব আমিরাত থেকে বাংলাদেশীদের লাশ পাঠানো যাচ্ছে না স্বজনদের কাছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম এর
সূত্রে জানা যায়, কএকজন বাংলাদেশির লাশ দেশে পাঠাতে গিয়ে ঐ কমিউনিটি নেতা ব্যর্থ হয়েছেন।তাঁর মন্তব্যে তিনি বলেছেন, শুধু দুবাইতেই ৪৬ জনের বেশি প্রবাসীর লাশ বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে আছে। আবুধাবি, আল আইন, শারজাহ ও অন্যান্য শহরের হাসপাতালের মর্গেও বাংলাদেশিদের লাশ রয়েছে বলে প্রবাসী সংগঠক মত প্রকাশ করেছেন।এবং সবমিলিয়ে প্রায় একশ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো যায়নি বলে তাঁর ধারনা। নোবেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২১ মার্চ থেকে আমিরাতের সাথে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ। তার আগে থেকেই দেশটির বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিদের লাশ দেশে পাঠানোর অপেক্ষায় ছিল বাংলাদেশ দূতাবাস । সম্প্রতি দুই দফায় বিশেষ ফ্লাইটযোগে আমিরাত থেকে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অবৈধভাবে বসবাসকারী ও সাধারণ অপরাধী মোট ৩১২ জন বাংলাদেশিকে স্থানীয় বিভিন্ন কারাগার থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com