মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু

করোনায় শায়েস্তাগঞ্জের এক যুবকের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৪০৫ বার পঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা শাহিন মিয়া (৩২) নামে এক যুবক মারা গেছেন।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬ টায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শাহিন মিয়ার উপজেলার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদির হাসু মিয়ার ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিল মোঃ নওয়াব আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- সৌদি আরবে শাহিন মিয়ার মৃত্যুর খবরটি শুনেছি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন মিয়া সৌদি আরবের মক্কায় প্রায় ১০ বছর যাবত বসবাস করছেন। গত সাত দিন আগে জ্বর-কাশি নিয়ে মক্কায় একটি হাসপাতালে ভর্তি হন শাহিন। সেখানে করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ দেখা দেয়। হাসপাতালে শাহিনের অবস্থা দিন দিন অবনতি হলে ২৪ এপ্রিল তাকে উন্নত আরেকটি হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com