বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

শ্রীমঙ্গলে অধিক মুল্যে আদা বিক্রির দায়ে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৫২০ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডের মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর ২৫০টাকার আদা ১৫৫ টাকায় বিক্রি করছেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা ৷

রোববার (২৬ এপ্রিল) র‌্যাব-৯ এর সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক শ্রীমঙ্গলের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোড, এবং শ্রীমঙ্গলের পেঁয়াজ, রসুন, আদার পাইকারি আড়ৎসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। উক্ত অভিযানে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে দেখতে পাওয়া যায় ঢাকা শ্যামবাজার বা অন্যান্য স্থান থেকে এই সকল পাইকারি ব্যবসায়ীগণ আদা এনে মূল্য কারসাজি করে অতিরিক্ত দামে আদা বিক্রি করছেন। ঢাকার আমদানিকারক এবং শ্রীমঙ্গল পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের লাভ সহকারে আদার পাইকারি দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক মো: আল-আমিন ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com