সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান ২৬৭০০ জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ- করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সকাল হতে রাত পর্যন্ত চুনারুঘাট বাজার, ডিসিপি স্কুল মাঠ কাঁচা বাজার, শ্রীকুট্টা বাজার, দূর্গাপুর বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, সন্ধ্যা ছয়টার পর বিনা কারণে ঘর থেকে বের হওয়া সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ।
সার্বিক সহায়তায় ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এবং সেনাবাহিনীর একটি টিম। এসময় ১২ টি মামলায় মোট ২৬৭০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। চুনারুঘাট উপজেলায় এখন পর্যন্ত ৬ জন করোনা পজিটিভ রোগীর খবর পাওয়া গেছে । তাই উপজেলাবাসীকে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তারাবির নামাজে প্রতি মসজিদে ১২ জনের বেশি অংশগ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। নিজে বাঁচুন, পরিবারের সবাইকে বাঁচান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com