সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

বাহুবল উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী ভোটের মাধ্যমে নাম প্রকাশ করেছে নেতাকর্মী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৬ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ॥ আসন্ন বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। তৃণমূল নেতাদেরা তাদের গোপন ব্যালটপেপারের মাধ্যমে পছন্দমত পার্থীকে ভোট প্রদান করেন। গতকাল বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাইয়ের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, বন ও পরিবেশ সম্পাদক সেলিম চৌধুরী প্রমুখ।বর্ধিত সভার শুরুতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের প্রার্থী বাছাইয়ের বিষয়টি সমঝোতায় মিমাংসার চেষ্টা করা হয়। পরে উভয় পদে একাধিক প্রার্থীতা ঘোষণা করায় গোপন ভোটের সিদ্ধান্ত হয়। এতে ভোটের প্রাপ্ত ফলাফলে- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই পেয়েছেন ৮২ ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাসির পেয়েছেন ৪৭, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব মুদ্দত আলী পেয়েছেন ৩৮ ভোট ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী পেয়েছেন ১৮ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি পেয়েছেন ৭৩ ভোট, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান তারা মিয়া পেয়েছেন ৫৪ ভোট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক পেয়েছেন ৩৬ ভোট, শশাংক দাস পেয়েছেন ১০ ভোট, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ আলী পেয়েছেন ৩ ভোট ও সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ আলী পেয়েছেন ৩ ভোট। বর্ধিত সভায় অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী বাছাইয়ের পক্রিয়াটি তৃণমূল নেতাকর্মীদের স্বতস্পুর্ত অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস বাহুবল উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের আয়োজনটি জেলায় একটি মডেল পক্রিয়া হিসেবে উপস্থাপিত হবে। তিনি আরো বলেন চূড়ান্তভাবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের যে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩ প্রার্থীর নাম ক্রমানুসারে কেন্দ্রে প্রেরণ করা হবে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকায় ভোট এই পদে গোপন ভোট অনুষ্ঠিত হয়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com