বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

৬শ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো সিলেটে মেট্রোপলিটন পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৫৮ বার পঠিত

দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করে থাকে পুলিশ বাহিনী। অপরাধ দমনে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ। যেকোনো ক্রাইসিস মোকাবেলায় সর্বাগ্রে থাকে অবস্থান থাকে পুলিশের। সমাজের মানুষকে নিরাপদ রাখতে কাজ করা পুলিশ সদস্যরা এবার খাবার নিয়ে দরিদ্র মানুষগুলোর পাশে দাড়িয়েছেন।

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ঘরবন্দি মানুষ। খেটে খাওয়া মানুষগুলো যাতে অনাহারে না থাকে এ জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি।

এসএমপির তরফ থেকে এলাকার নিম্নআয়ের অসহায় দরিদ্র অন্তত ৬শ’ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) নগরের শাহজালাল উপশহরস্থ এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ও বিভিন্ন পয়েন্টে এসব মানুষে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেটে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ও সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com