শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

রেমা-চা-বাগানের অসহায় চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এসপি মোহাম্মদ উল্ল্যা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৫৩২ বার পঠিত
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, চুনারুঘাট চা-শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। পাশে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুলহক।

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে অবস্থিত রেমা চা-বাগানের শতাধিক চা-শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম।

মঙ্গলবার(৩১ মার্চ) দুপুরে জেলার দূরবর্তী দক্ষিন সীমান্তবর্তী এলাকায় উল্লেখিত বাগানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের প্রায় ২’শ টি দেশে ছড়িয়ে পড়েছে।এর ছোবল থেকে রেহাই পায়নি বাংলাদেশও। করোনাভাইরাসের কারণে দেশ যখন অঘোষিত লকডাউন,করোনার থাবা থেকে বাঁচতে দেশের মানুষ যখন গৃহবন্দী,হতদরিদ্র অসহায় দিনমজুরেরা যখন ঘরে বসে ক্ষুধার জ্বালায় প্রায় দিশেহারা,ঠিক সেই সময়-ই তাদের মুখে অন্ন তুলে দিলেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ উল্ল্যাহ।

ক্ষুধার্তদের কাছে নিজ হাতে করে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন”এসপি মোহাম্মদ উল্ল্যা

তিনি বলেন,অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর সময় এখন-ই।
পর্যাপ্ত অর্থ-বিত্ত দিয়ে কি হবে, যদি পাশের মানুষটি অনাহারে দিনাতিপাত করে।

তিনি সবাইকে বার বার সামাজিক দূরত্ব বজায় ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেছেন।আতঙ্ক নয়,করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন হতে বলেছেন।বিশেষ করে সবাইকে ঘরে থাকার কথা বলেছেন।জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে বারন করেছেন।তিনি অসহায়,ও দরিদ্রের পাশে দাড়াতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার দক্ষ অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক,ওসি (তদন্ত)চম্পক দাম ,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল,সাবেক সভাপতি শাকিল চৌধুরী ,টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com