মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শাকিবার দুই ছবি মুক্তির অপেক্ষায়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৮৮৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের উঠতি নায়িকা শাকিবা বিনতে আলী। এ পর্যন্ত তার অভিনীত বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার, র্দুর্ধষ, বস্তির ছেলে কোটিপতি, এক জবান, মাটির ঠিকানা, রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবি মুক্তি পেয়েছে। তার পরও সেভাবে তিনি সাড়া ফেলতে পারেননি। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্ডিাস্ট্রিতে নিজেকে মেলে ধরাতে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবার দুটি ছবি। এর মধ্যে ‘রোহিঙ্গা’ নামে একটি ছবির কাজ তিনি শেষ করেছেন। বর্তমানে চলছে ‘তোলপাড়’ ছবির কাজ। এ ছবির কাজও প্রায় শেষ। এখন চলছে ছবির গানের শুটিং। এখানে শাকিবার বিপরীতে নায়ক রয়েছেন সনি রহমান। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এ ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।

অন্যদিকে শুটিং শেষ হওয়া ‘রোহিঙ্গা’ ছবিতে শাকিবাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এখানে থাকবে মিয়ানমার থেকে অত্যাচারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার ভয়াবহ জীবনের নানা গল্প। এর অধিকাংশ শুটিং হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।

মুক্তির অপেক্ষায় থাকা দুটি ছবি সম্পর্কে শাকিবা বলেন, ‘সাংবাদিকরা কত কষ্ট করে সংবাদ সংগ্রহ করে তা আমি ‘রোহিঙ্গা’ ছবিটি করতে গিয়ে বুঝেছি। আর ‘তোলপাড়’ নিয়ে আমি বলব, আমাকে এই ছবিতে কয়েকটি রূপে দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশে বলব, আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখেন আর আমার অভিনীত ‘রোহিঙ্গা’ ও ‘তোলপাড়’ অবশ্যই হলে গিয়ে দেখবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com