বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ব্রিটিশ নির্বাচন থেকে ট্রাম্পকে দূরে থাকতে বললেন বরিস

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে ব্রিটেনের নির্বাচন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য না করাই সবচেয়ে উত্তম হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে ব্রিটিশ নির্বাচন নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বরিস এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ঐতিহ্যগতভাবে আমাদের মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যা করি না তাহলো আমরা কখনো তাদের নির্বাচনে নাক গলাই না। সবচেয়ে ভাল বন্ধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যেন একে অপরের নির্বাচনে হস্তক্ষেপ না করে। তবে এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা আশ্বস্ত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবেন না।

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে তা ব্রিটেনের জন্য খুবই খারাপ হবে। আর বরিসের উচিত ব্রেক্সিট পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা। এ নিয়ে বিরোধী দল যেমন সমালোচনা করেছে তেমনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলও হতাশা প্রকাশ করেছেন।
তাদের আশঙ্কা আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের আগে লন্ডনে এসে নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো মন্তব্য করতে পারেন যা বিব্রতকর হবে। সবচেয়ে বেশি চিন্তায় বরিসের কনজারভেটিভ দল। তাদের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নির্বাচনে উলটো প্রভাব ফেলবে কিনা।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com