মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আপিল করেও রক্ষা পেলেন না অন্যতম সেরা খেলোয়াড় মেসি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৪৭৭ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আপিল করেও রক্ষা পেলেন না বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই আর্জেন্টাইন ফুটবল তারকার আপিল খারিজ করে দেয়া হয়েছে

গত কোপা আমেরিকা খেলার সময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার অপরাধে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল আপিল করলেও তা খারিজ করে দিয়েছে কনমেবল।

স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হার ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অসন্তুষ্টি প্রকাশ করে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন মেসি। সেলেকাওদের চ্যাম্পিয়ন করাতে কনমেবল দূর্নীতি করেছে বলে অভিযোগ করেন বার্সেলোনা তারকা। এমনকি পদক নিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
পরবর্তীতে নিয়ম ভাঙার কারণ উল্লেখ করে মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কনমেবল। তবে প্রীতি ম্যাচে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে খেলার আগে মেসির নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস কমানোর জন্য আবেদন করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু তাদের সেই আবেদনে সাড়া না দিয়ে পুরোনো শাস্তি বহাল রেখেছে কনমেবল।
সৌজন্যেঃ বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com