মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আলহাজ্ব মুসলিম উদ্দিন চেয়ারম্যান-এর মৃত্যু বার্ষিকী আজ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১২ বার পঠিত

চুনারুঘাটের প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মুসলিম উদ্দিন এর ১৩ তম মৃত্যু বার্ষিকি আজ শুক্রবার । আলহাজ্ব মুসলিম উদ্দিন ১৯২৯ খ্রিস্টাব্দে পৌর শহরের বড়াইল গ্রামে জন্ম গ্রহন করেন।তার পিতা মরহুম হাজী ইয়াছিন উল্লা এলাকার একজন ন্যায় বিচারক ও ধর্ম পরায়ন ব্যক্তি ছিলেন। ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন।১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি মেম্বারদের প্রত্যক্ষ ভোটে চুনারুঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৭৯ ইং সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে র্স্বণ পদক লাভ করেন।চুনারুঘাট হাসপাতাল তাঁরই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।তিনি হাসপাতাল নির্মাণে জমি দান করেন।তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং হবিগঞ্জ জেলা শিক্ষা কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।চুনারুঘাট সাহিত্য নিকেতন, চুনারুঘাট ঈদগাহ, মসজিদ ও শ্মশান কমিটির সভাপতি ছিলেন।তিনি হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। চুনারুঘাট শহরকে রক্ষা করতে ১৯৭৭-৭৮ইং সালে চুনারুঘাট নতুন খোয়াই খনন করা সহ আছে তাঁর অসংখ্য অবদান।উল্লেখ্য,আলহাজ্ব মুসলিম উদ্দিন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু এবং বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন এর পিতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com