বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ছেলের ডেঙ্গু ছিটকে দিলো ইমরুলকে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৫২১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরইমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার ঘোষিত ওই নেই ওপেনার তামিম ইকবাল।

সাময়িক বিরতি নেয়ায় ধারণা করা হচ্ছিল দেশের মাটিতে টেস্ট দলে সুযোগ পেতে যাচ্ছেন ইমরুল কায়েস। কিন্তু দলে রাখা হলো না তাকে।

দল ঘোষণার সময় অবশ্য ইমরুলকে না রাখার কারণটাও জানিয়ে দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানান, নির্বাচকদের ভাবনাতে থাকলেই ছেলের অসুস্থতার কারণেই খেলতে পারছেন না বামহাতি এ ওপেনার।

নান্নু বলেন, ইমরুলকে নিয়ে আমরা চিন্তা-ভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে… সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে ইমরুল এখন ক্যাম্পেও নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি, দ্রুতই সে খেলায় ফিরে আসবে।

শেষ দুই টেস্টে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। আফগানদের বিপক্ষে তামিম না থাকায় সাদমানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার কিংবা লিটন দাস।

এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, তামিম নেই তাই আমাদের ব্যাক আপ খেলোয়াড়ের দিকে তাকাতে হবে। লিটন, সৌম্য ওরা আছে।

সুত্রঃ বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com