বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মালয়েশিয়ায় জাকির নায়েকের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৪৯১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠল মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশানাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কানি দেওয়া বন্ধ করুক জাকির নায়েক।সম্প্রতি মালয়েশিয়ার কোটা বারুতে ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের পরিস্থিতির তুলনা করেন জাকির নায়েক। তিনি বলেন, “ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা পেয়ে থাকে।”

জাকির নায়েককে হুমকি হিসেবে দেখছেন মাহাথির মোহাম্মদ
জাকির নায়েকের ১৬ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত
এরপরই তিনি যে মন্তব্য করেন, তাকে ঘিরে ওঠে বিতর্কের ঝড়। জাকির বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মাহাথীর মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি আনুগত্য প্রকাশ করে মালয়েশিয়ার হিন্দুরা।” মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুদের দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন জাকির।

জাকিরের এমন মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে। ন্যাশানাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি বলেন, “জাকির ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন”। এই ধরণের স্পর্শকাতর বিষয়ে জাকিরের কথা বলার অধিকার নেই বলে জানান তিনি। জাকিরকে ধর্মের ভিত্তিতে তুলনা করার থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেন তিনি।

জাকিরের মন্তব্যের কড়া নিন্দা করেন মালেশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। তিনি বলেন, “মালেশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে জাকির নায়েক।” জাকিরের বিরূদ্ধে এর আগেও বেশ কয়েকবার হিন্দু-মুসলিম বিভেদ ছড়ানোর চেষ্টা অভিযোগ করেন তিনি। তিনি জানান, মালয়েশিয়া থেকে জাকিরকে বিতাড়িত করার চেষ্টা করবেন তিনি।

কুলাসেগারান বলেন, “ভারতে আর্থিক কেলেঙ্কারী ও মৌলবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত জাকির নায়েক। সময় হয়েছে তাকে ভারতের প্রশাসনের হাতে তুলে দেওয়ার।”

ভারতে একাধিক আর্থিক কারচুপির সঙ্গে জড়িয়ে জাকির নায়েকের নাম। বিভিন্ন বই ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে মৌলবাদী চিন্তাধারা প্রচারের অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। এর আগে জাকিরকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য মালয়েশিয়াকে অনুরোধ জানিয়েছে ভারত। কিন্তু সেই সময়ে সঠিক বিচার না হওয়ার আশঙ্কায় তাকে ভারতের হাতে তুলে দেয়নি মালেশিয়ার সরকার।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com